1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে আসামিদের সঙ্গে যোগসাজশে তদন্তে গাফিলতির অভিযোগ, পুলিশ সুপারের কাছে ভুক্তভোগীর আবেদন ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের উপদেষ্টা মনোনীত কবির হোসেন কবির ডিজেসির সদস্য আবু হেনা রাসেলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত নবাববাড়ি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন কেরানীগঞ্জে ১ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ তিন ব্যবসায়ী গ্রেপ্তার ৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর ব্যাংককের বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২৭ খুলনায় ইজিবাইক চালককে হত্যা করে বাড়ির আঙিনায় মাটিচাপা, দম্পতি গ্রেপ্তার কেরানীগঞ্জে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ আটক ১ অর্থপাচার মামলা: ‘রামমূর্তি’ নির্মাণের উদ্যোক্তা হরিদাসের ৪ দিনের রিমান্ড

বাংলাদেশ নৌযান ও জাহাজী শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৫ মার্চ, ২০২৫

নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন, নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন, লাইটারেজ ও বাল্কহেড শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৪ মার্চ) বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে সর্বস্তরের নৌযান শ্রমিকেরা।

জাহাজী শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ি গোলাম কিবরিয়া মিয়াজি এবং শ্রমিক নেতা শাহাদাত প্রধানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং ২৩ রমজানের মধ্যে সকল নৌযান শ্রমিকদের বকেয়া বেতন বোনাস পরিশোধের দাবীতে এই মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন, জাহাজী শ্রমিক ফেডারেশন ও চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের আয়োজনে জাহাজী শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক সবুজ সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাহাজী শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি মো. হাবিবুর রহমান।

এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদি শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুল ইসলাম, মুন্সীগঞ্জ শাখার সভাপতি তাজুল ইসলাম বাদশা, নারায়নগঞ্জ জেলা বাল্কহেড শাখার সভাপতি তৈয়ব হোসেন, চট্টগ্রাম শাখার লাইটারেজ শ্রমিক ইউনিয়নের যুগ্ন সাধারণ সম্পাদক হাফেজ শাহাদত, বরিশাল শাখার নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি রিপন হাওরাদার, খুলনা শাখার সাধারণ সম্পাদক এম কে মনির, মোংলা শাখার সাধারণ সম্পাদক কাওসার মাস্টার, মোংলা লাইটারেজ শাখার সহ সভাপতি যুবায়ের ড্রাইভারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন গত ৫ নভেম্বর রাতে মুন্সীগঞ্জের মেঘনা নদীতে স্পীড বোট ও মাছ ধরার ট্রলারের সাথে সংঘর্ষে শান্ত নামে একজন মারা যায়। এই ঘটনাকে উদ্দেশ্য প্রনোদিত সাজানো হত্যা মামলা দেওয়া হয় শ্রমিক নেতা ও সমাজ সেবক গোলাম কিবরিয়া মিয়াজি এবং শাহাদাত প্রধানের বিরুদ্ধে, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

বক্তারা আরও বলেন, আগামী ২৩ রমজানের মধ্যে নৌযান শ্রমিকদের গেজেট অনুযায়ী লাইটারেজ জাহাজ, বালুবাহী বাল্কহেড, যাত্রীবাহী লঞ্চসহ সকল নৌ শ্রমিকদের বকেয়া বেতন বোনাসসহ পরিশোধ করতে হবে।

 

F/H

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews