1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ

জামালপুরে গাছ কাটাকে কেন্দ্র করে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

ডেস্ক নিউজ:
জামালপুরে গাছ কাটাকে কেন্দ্র করে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে পৌরশহরের চন্দ্রা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত মঞ্জিলা বেগম গতকাল গাছ ব্যাবসায়ী ফরিদ মন্ডলের কাছে ১৬ হাজার টাকায় নিজ বাড়ির তিনটি গাছ বিক্রি করেন। সকালে ব্যাবসায়ী ফরিদ মন্ডল ও তার লোকজন গাছ কাটতে গেলে বড় ছেলে মঞ্জু বাধা দেয় ও কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে ফরিদ মন্ডলকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে মঞ্জু। এ সময় ছেলেকে বাধা দিলে মাকেও ছুরিকাঘাত করে সে। এতে ঘটনাস্থলেই মঞ্জিলা বেগমে মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহত গাছ ব্যবসায়ী ফরিদ মন্ডলকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আনিছুর আশেকীন জানান, গাছা কাটাকে কেন্দ্র ছেলে তার মাকে হত্যা করে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ওসি আরও জানান, হত্যাকারীকে আটক করতে অভিযান চলছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews