1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

বিক্ষোভ সমাবেশ করে বগুড়ায় সরকারি পলিটেকনিকের মূল ফটকে তালা দিলো শিক্ষার্থীরা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

ডেস্ক নিউজঃ বিক্ষোভ সমাবেশ করে বগুড়া সরকারি পলিটেকনিকের মূল ফটকে তালা দিয়েছেন আন্দোলরত শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিক্ষার্থীরা মূল ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ সমাবেশ করে।

সমাবেশে শিক্ষার্থীরা জানান, কেন্দ্রে আজ সংলাপ ছিল, সেই সংলাপ আমরা প্রত্যাখ্যান করেছি। ক্রাফট ইন্সট্রাকটর যারা কোয়ার্টারে অবস্থান করছেন তাদের কোয়ার্টার ছাড়তে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয়েছে। আর যেহেতু এই আন্দোলন আমাদের অস্তিত্ব রক্ষার আন্দোলন। তাই অস্তিত্ব রক্ষায় আমাদের পলিটেকনিকের মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য তালাবদ্ধ করে দিয়েছি। পরে আলোচনার মাধ্যমে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কর্মসূচি পালন করবো।

এর আগে বুধবার সকাল সাড়ে ১১টা থেকে পৌনে ৩ টা পর্যন্ত শহরের বনানী মোড়ে ৬ দফা দাবিতে বগুড়ার বনানী এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে পলিটেকনিকের শিক্ষার্থীরা। বগুড়া সরকারি পলিটেকনিকসহ শহরের ৫টি বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা সড়ক অবরোধে অংশ নেন। শিক্ষার্থীরা নানা স্লোগানের পাশাপাশি টায়ার জ্বালিয়ে মহাসড়কে বিক্ষোভ করেন।

এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। পরে ঢাকা ও কুমিল্লায় শিক্ষার্থীদের কর্মসূচিতে বাধা দেয়ার অভিযোগ এনে বুধবার সন্ধ্যায় বগুড়া পলিটেকনিক ক্যাম্পাসে মশাল মিছিল করেন তারা। তারা হাইকোর্টের রায় প্রত্যাহার, নিয়োগবিধি সংশোধন, সকল শূন্য পদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে বয়সসীমা নির্ধারণ, আলাদা ‘কারিগরি ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয়’ প্রতিষ্ঠা এবং উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানান।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews