1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ড্রিমাস হোমস বিডি লিমিটেডের উন্নয়ন সভা অনুষ্ঠিত ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল ডেমরা (মাতুয়াইল) ভূমি অফিসে ‘সাংবাদিক পরিচয়ে’ হয়রানি প্রশাসনিক নিরাপত্তা ও গণমাধ্যমের মর্যাদা নিয়ে প্রশ্ন ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার প্রতিবাদে ঢাকায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ খুলনায় ছাত্রদলের হামলায় যুবদল নেতা নিহত জাতীয়তাবাদী মুক্তিযুদ্বের প্রজন্ম দলের প্রতিষ্ঠাতা মরহুম হাবিবুর রহমান হাবিবের ২০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছরের ভঙ্গুর অবস্থা থেকে বিএনপিই পারে দেশকে বাঁচাতে: পুতুল ভোটের মাধ্যমেই গণতন্ত্রের প্রয়োগ, জনগণই নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ : গয়েশ্বর

খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাত মামলায় যুবদল নেতা দেলোয়ার গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের মামলায় ইটনা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন (৩২)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার দেলোয়ার হোসেন উপজেলার মৃগা ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার জানু মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের ১৭ সেপ্টেম্বর খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে একটি ট্রলারে করে তাড়াইল উপজেলায় নেওয়ার সময় ৭২ বস্তা চালসহ তিনজনকে আটক করা হয়। পরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. বাবুল আকরাম বাদী হয়ে ডিলার জানু মিয়া ও তার ছেলে দেলোয়ারসহ আটজনের বিরুদ্ধে ইটনা থানায় মামলা দায়ের করেন।

ইটনা থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান জানান, মামলার পর থেকে দেলোয়ার পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তিনি আরও জানান, মামলার মোট আট আসামির মধ্যে এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews