1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

বিশেষ কৃতিত্বের স্বীকৃতি “স্টার অ্যাওয়ার্ড“ পেলেন অ্যাড: মোঃ ফারুক হোসেন তপাদার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

বাংলাদেশের তরুণ আইনজীবীদের মধ্যে বিশেষ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে “স্টার অ্যাওয়ার্ড ২০২৫” আর্জন করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সমাজকর্মী অ্যাডভোকেট মোঃ ফারুক হোসেন তপাদার।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে, বাংলাদেশী কালচার সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত এক মনোজ্ঞ অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। অনুষ্ঠানটি উদ্বোধন করেন আপিল বিভাগের প্রাক্তন বিচারপতি জনাব জয়নুল আবেদিন, যিনি তাঁর বক্তব্যে এডভোকেট তপাদারের পেশাগত নিষ্ঠা ও সামাজিক অবদানের ভূয়সী প্রশংসা করেন।

“তরুণ আইনজীবী ও সমাজকর্মী” ক্যাটাগরিতে এই বছর এডভোকেট তপাদারকে এই সম্মাননা প্রদান করা হয়। তিনি আইনজীবী হিসেবে ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজের পাশাপাশি সমাজসেবা, মানবকল্যাণ ও তরুণ সমাজকে আইনি সচেতনতায় উদ্বুদ্ধ করার জন্য বিশেষভাবে পরিচিত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশী কালচারাল সোসাইট’র আহ্বায়ক ড. আলমগীর।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন পেশাজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অ্যাডভোকেট তপাদার তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “এই স্বীকৃতি আমাকে রাষ্ট্রের ন্যায়বিচারের পক্ষে কাজ করতে আরও বেশি অনুপ্রেরণা দেবে।”
এন.ই/সনেট

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews