1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে আসামিদের সঙ্গে যোগসাজশে তদন্তে গাফিলতির অভিযোগ, পুলিশ সুপারের কাছে ভুক্তভোগীর আবেদন ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের উপদেষ্টা মনোনীত কবির হোসেন কবির ডিজেসির সদস্য আবু হেনা রাসেলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত নবাববাড়ি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন কেরানীগঞ্জে ১ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ তিন ব্যবসায়ী গ্রেপ্তার ৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর ব্যাংককের বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২৭ খুলনায় ইজিবাইক চালককে হত্যা করে বাড়ির আঙিনায় মাটিচাপা, দম্পতি গ্রেপ্তার কেরানীগঞ্জে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ আটক ১ অর্থপাচার মামলা: ‘রামমূর্তি’ নির্মাণের উদ্যোক্তা হরিদাসের ৪ দিনের রিমান্ড

কেরানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ নারীসহ ৮ কারবারি আটক

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

ঢাকার কেরানীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩ নারীসহ ৮ জন মাদক কারবারিকে আটক করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জিনজিরা মনু ব্যাপারীর ঢাল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—নুরজাহান( ২৪),শিমু আক্তার(২১), অন্তরা(২৯), ইমরান( ২১), ফাহিম(১৯), শুভ(২০), সাইমন (২০) ও মোক্তার হোসেন (২৫)। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ টাকা, বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হেরোইন, গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক ডাবলু বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, মনু ব্যাপারীর ঢাল এলাকায় একটি বাড়িতে বেশ কিছুদিন ধরে মাদক বেচাকেনা চলছে। খবর পেয়ে পুলিশের একটি টিম অভিযান চালাতে গেলে মাদক কারবারিরা পুলিশের ওপর হামলা চালায়। এতে আমাদের এক কনস্টেবল আহত হন। পরে ঘটনাস্থল থেকে ৮ জনকে মাদকসহ আটক করা হয়।”

ওসি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মনু ব্যাপারীর ঢাল এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চলছে। তবে সম্প্রতি পুলিশের টানা অভিযানে এলাকায় মাদক কারবারিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews