1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে জুয়েলারি ব্যবসায়ীসহ দুইজনকে গুলি করে স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ তেলিখালী ইউপি নির্বাচন: ৪নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় ইকবাল  জিয়াউর রহমানকে গুলি করেন কে? জিজ্ঞাসাবাদে জানান মোজাফফর চিকিৎসায় অবহেলা, সিজারিয়ানের সময় প্রসূতির মৃত্যুর অভিযোগ মহানবী (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ, সর্বোচ্চ শাস্তির দাবি জশনে ঈদে মিলাদুন্নবী (সা:)ও হযরত পিরানে কালিয়ারি সাবের পাক (রা:) এর বাৎসরিক ওরস মোবারক অনুষ্ঠিত দয়াগঞ্জে ওরাল কলেরা টিকা খাওয়ানো ক্যাম্পেইন, বিনামূল্যে দুই ডোজ টিকা প্রদান “কেরানীগঞ্জে ইউএনওর নাম ভাঙিয়ে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ” কেরানীগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস কেরানীগঞ্জে আসামিদের সঙ্গে যোগসাজশে তদন্তে গাফিলতির অভিযোগ, পুলিশ সুপারের কাছে ভুক্তভোগীর আবেদন

অর্থপাচার মামলা: ‘রামমূর্তি’ নির্মাণের উদ্যোক্তা হরিদাসের ৪ দিনের রিমান্ড

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

অর্থপাচারের অভিযোগে দায়ের করা মামলায় গাইবান্ধার পলাশবাড়ীতে আলোচিত ‘রামমূর্তি’ নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরণী দাসের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৩ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন এ আদেশ দেন। এর আগে সিআইডির ইন্সপেক্টর কে এম রাকিবুল হুদা আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, প্রাথমিক তদন্তে হরিদাস চন্দ্র তরণী দাসের বিরুদ্ধে অর্থপাচার ও হুন্ডি কার্যক্রমে জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। তদন্তে সংগৃহীত তথ্য, সাক্ষীদের জবানবন্দি, ব্যাংক হিসাব ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টের লেনদেন বিশ্লেষণে তার নামে বিপুল অঙ্কের অর্থ লেনদেনের তথ্য মিলেছে বলে আবেদনে দাবি করা হয়।

আবেদনে আরও বলা হয়, ওই অর্থের উৎস, অর্থ জমাদানকারীদের পরিচয় এবং এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করতে আসামিকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। পাশাপাশি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে আটক রাখা জরুরি বলেও উল্লেখ করা হয়।

শুনানিতে রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর কবীর হোসেন রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে, আসামিপক্ষে আইনজীবী শ্যামল কুমার রায় রিমান্ড বাতিল করে জামিনের আবেদন জানান। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত চার দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে, ৯ কোটি ৩৫ লাখ টাকা অর্থপাচারের অভিযোগে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের এসআই সাইফুল ইসলাম রোববার উত্তরা পশ্চিম থানায় মামলাটি দায়ের করেন। মামলার পর একই দিন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্য রামচন্দ্রপুর এলাকার রাধা গোবিন্দ ও কালী মন্দির এলাকা থেকে হরিদাস চন্দ্র তরণী দাসকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

মামলায় অভিযোগ করা হয়েছে, হরিদাস চন্দ্র তরণী দাসের নামে থাকা নয়টি ব্যাংক হিসাব পর্যালোচনায় বিভিন্ন স্থান থেকে ব্যবসাবহির্ভূত বিপুল পরিমাণ অর্থ জমার তথ্য পাওয়া গেছে। তদন্তকারী সংস্থার দাবি, তিনি অজ্ঞাতনামা আরও কয়েকজনের সঙ্গে সংঘবদ্ধভাবে হুন্ডির মাধ্যমে দেশি-বিদেশি মুদ্রা পাচারের সঙ্গে জড়িত ছিলেন এবং অপরাধলব্ধ অর্থের উৎস ও মালিকানা গোপনের উদ্দেশ্যে তা স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তর করেছেন।

তবে এসব অভিযোগের বিষয়ে এখনো আদালতে বিচার সম্পন্ন হয়নি। তদন্ত শেষ হলে অভিযোগের সত্যতা বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews