1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

কেরানীগঞ্জে কুখ্যাত ডাকাত বিগশো গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

ঢাকার কেরানীগঞ্জে একাধিক হত্যা, ডাকাতি ও ধর্ষণ মামলার আসামি সোহেল ওরফে বিগশো (৩২) কে গ্ৰেপ্তার করেছে থানা পুলিশ।

রবিবার দিবাগত মধ্যরাতে দক্ষিণ কেরানীগঞ্জের সুভাঢ্যা পূর্বপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সোহেল ফরিদপুর জেলার সদরপুর থানার মোল্লাডাঙ্গী এলাকার আলাউদ্দিন ওরফে আলেক বেপারীর ছেলে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এস আই জহিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে , একাধিক হত্যা, ডাকাতি ও ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি সোহেল ওরফে বিগশো তার বর্তমান বাসা সুভাঢ্য পূর্ব পাড়ায় মজিবর মিয়ার বাড়িতে ভাড়া বাসায় অবস্থান করছে। পরবর্তীতে সেখানে গিয়ে অভিযান চালিয়ে তাকে গ্ৰেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা, পাঁচটি মাদক মামলা একটি ডাকাতি ও একটি হত্যা মামলা রয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সৈয়দ আক্তার হোসেন জানান, গ্রেপ্তারকৃত সোহেল ওরফে বিগশো’র নামে পূর্বে একটি ডাকাতি মামলা নং ৩০ (০২) ২৫ রয়েছে। সে মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। সে এর পূর্বেও একাধিকবার জেল খেটেছেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews