1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মুন্সিগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর; আহত ৮ এক কাপ মাটকা চা, সঙ্গে গরম গরম পোড়া রুটি—স্বাদের অনন্য এক জুটি! আধুনিক ও মডেল ওয়ার্ড উপহার দিতে চান গোলাম মোস্তফা পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

মুন্সিগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর; আহত ৮

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১২ জুলাই, ২০২৬

মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের মিজিকান্দি এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ এবং ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন। রোববার (১২ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ সংঘর্ষ চলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে দেওয়ানকান্দি এলাকার সরাবেশ সরকারের সঙ্গে বোরহান মিঝি ও তার ছেলে জাহাঙ্গীর মিঝির জমি নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় রোববার সকালে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে ককটেল বিস্ফোরণের পাশাপাশি কয়েকটি বসতবাড়িতে ভাঙচুরের ঘটনাও ঘটে।

এ ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন আলমগীর ব্যাপারী, রবিন ব্যাপারী, দুলাল ব্যাপারী, সাব্বির ব্যাপারী, আক্তার ব্যাপারী ও দিলা দেওয়ানসহ আরও কয়েকজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। গুরুতর আহত রবিন ব্যাপারী ও দুলাল ব্যাপারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা সরাফত আলীর অভিযোগ, জমি দখলকে কেন্দ্র করে বোরহান মিঝি ও তার সহযোগীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে সংঘর্ষের সূত্রপাত হয়।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. রুহুল আমিন জানান, আহতদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। গুরুতর আহত দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে এবং অন্যদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন জানান, ঘটনার পর এক পক্ষ থানায় মামলা করেছে। মামলার ভিত্তিতে

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews