1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাসিরের বিশ্বরেকর্ড, শেষ মুহূর্তের নাটকীয়তা; ২২ বছর পর টেস্ট সিরিজ জিতল জিম্বাবুয়ে শেখ হাসিনাসহ পরিবারের চার সদস্যের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চায় দুদক অসুস্থতার কারণে সংসদ সদস্য পদ ছাড়লেন বিএনপির ওসমান ফারুক বিয়ের কার্ডের পর প্রকাশ্যে রেজিস্ট্রির তারিখ, সত্যিই কি বিয়ে করছেন মিমি? ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর আন্দোলনে জাতীয় বিশ্ববিদ্যালয় লকডাউন, দপ্তরে অবরুদ্ধ ভিসি শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের পক্ষ থেকে কোনো শর্ত জানানো হয়নি: শামা ওবায়েদ কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল, একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৮ বান্দরবানের ত্রি-সীমান্ত থেকে ম্রো যুবকসহ ৮ বাংলাদেশি আটক

অসুস্থতার কারণে সংসদ সদস্য পদ ছাড়লেন বিএনপির ওসমান ফারুক

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
অসুস্থতার কারণে সংসদ সদস্য পদ ছাড়লেন বিএনপির ওসমান ফারুক

 

শারীরিক অসুস্থতা ও চিকিৎসার প্রয়োজন বিবেচনায় সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক। তিনি কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য ছিলেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে সংসদ সচিবালয়ের একটি সূত্র জানিয়েছে। শারীরিক অসুস্থতার কারণে সংসদীয় দায়িত্ব পালন অব্যাহত রাখা কঠিন হওয়ায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত হন ওসমান ফারুক। নির্বাচিত হওয়ার পর করিমগঞ্জ ও তাড়াইল এলাকার প্রতিনিধিত্বের দায়িত্ব পান তিনি।

দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন ওসমান ফারুক। দলটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি এর আগে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে বিএনপি সরকার গঠন করলে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান তিনি।

১৯৪০ সালের ১৮ জুলাই কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন ড. মুহাম্মদ ওসমান ফারুক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান। সেখানে টেক্সাস বিশ্ববিদ্যালয় ও কর্নেল ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।

শিক্ষাজীবন শেষে রাজনীতিতে যুক্ত হয়ে বিএনপির সঙ্গে দীর্ঘদিন কাজ করেন তিনি। সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দলীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই রাজনীতিক।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews