1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

রাজধানীর নিকুঞ্জে হোস্টেলের আগুন নিয়ন্ত্রণে

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২

রাজধানীর নিকুঞ্জে সিটি সেন্টার স্কুল অ্যান্ড কলেজের হোস্টেলে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় রাত ৮টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাত ৯টার দিক এ তথ্য জানান ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

 

তিনি বলেন, সিটি সেন্টার স্কুল অ্যান্ড কলেজের হোস্টেলে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে প্রথমে আমাদের পাঁচটি ইউনিট সন্ধ্যা ৬টা ৫৪ মিনিটে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়। এরপর আরও চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। সর্বশেষ খবর অনুযায়ী ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় রাত ৮টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের খবরও পাওয়া যায়নি বলেও জানান রোজিনা আক্তার।

(জাগো নিউজ থেকে নেয়া)

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews