1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

আসিফ আকবরকে তার ই-পাসপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩

কণ্ঠশিল্পী আসিফ আকবরকে তার ই-পাসপোর্ট দিতে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত জারি করা রুল নিষ্পত্তি করে আজ বুধবার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আসিফের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সাজ্জাদ হায়দার, তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার এম. আনিসুজ্জামান। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ রাসেল চৌধুরী, সহকারী অ্যাটর্নি জেনারেল গোলাম সারওয়ার পায়েল।

ব্যারিস্টার সাজ্জাদ হায়দার বলেন, কণ্ঠশিল্পী আসিফ আকবরের পাসপোর্ট দিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে গত ১ সেপ্টেম্বর রুল জারি করেন হাইকোর্ট। সেই রুলের চুড়ান্ত শুনানি শেষে আজ রুলটি নিষ্পত্তি করেছেন আদালত। এর ফলে এখন শিল্পী আসিফ আকবরকে তার ই-পাসপোর্ট দিতে হবে।

ই-পাসপোর্টের আবেদনের এক বছর হয়ে গেলেও পাসপোর্ট না দেওয়ায় গত বছরের ৩০ আগস্ট হাইকোর্টে রিট দায়ের করেন শিল্পী আসিফ আকবর।রিটে স্বরাষ্ট্র সচিব, ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক (পাসপোর্ট, ভিসা অ্যান্ড ইমিগ্রেশন), পরিচালক (প্রশাসন ও অর্থ), পরিচালক (ই-পাসপোর্ট প্রকল্প), পরিচালক (বিভাগীয় ভিসা ও পাসপোর্ট অফিস, ঢাকা), যুগ্ম পরিচালকে (আঞ্চলিক পাসপোর্ট অফিস, ঢাকা) বিবাদী করা হয়।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews