1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

কেরানীগঞ্জে অপহরণ মামলায় আ’লীগ নেতা রিমান্ডে

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জে ট্রাক ড্রাইভার কে অপহরণ করে মুক্তিপণ নেয়ার অভিযোগে দুই সহযোগী সহ এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। তাদেরকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের  রিমান্ডে নেয়া হয়েছে। আটককৃত আওয়ামী লীগ নেতার নাম মৃদুল আহমেদ(৩৫)। সে রুহিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৩ নং ওয়ার্ডের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় দক্ষিণ ধর্মসুর গ্রামের সাইফ আহমেদের ছেলে।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন রুহিতপুর দড়িগাঁও এলাকা থেকে ২ সহযোগী ইমরান (৩২) ও নূরে আলম (৩৫) সহ তাকে আটক করা হয়। পরবর্তিতে বুধবার বিকালে ট্রাক মালিক আলমগীর হোসেন বাদী হয়ে একটি অপহরণ মামলা দায়ের করলে সে মামলায় আটক তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে সবজি বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য একটি ট্রাক দরিগাঁও এলাকায় পৌঁছালে ট্রাক ড্রাইভারকে আটকে রেখে এক লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। পরবর্তীতে ড্রাইভার বিকাশসহ বিভিন্ন উপায়ে ৬০ হাজার টাকা দিয়ে বাকি ৪০ হাজার টাকা আনার জন্য তাদের কাছ থেকে সময় নিয়ে ট্রাক তাদের জিম্মায় রেখে এলাকা ত্যাগ করে। বিষয়টি ট্রাক মালিককে ড্রাইভার অবহিত করার পর তারা কেরানীগঞ্জ মডেল থানায় গিয়ে অভিযোগ করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।

কেরানীগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর(তদন্ত) খালেদুর রহমান জানান, এ ঘটনায় বুধবার বিকেলে ট্রাক মালিক বাদী হয়ে আটক তিনজনের নামসহ অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে। আটককৃতদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে পাঠানোর পর ৭দিনের রিমান্ড চাইলে তিনদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এ ঘটনায় ট্রাকটি আসামিদের জিম্মায় থেকে উদ্ধার করে থানায় রাখা হয়েছে।

সিনিয়র করেসপন্ডেন্ট/ টিটু আহমেদ

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews