1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

কেরানীগঞ্জে নসরুল হামিদ স্কুল ও কলেজ হ্যান্ডবল টুর্নামেন্টের উদ্বোধন 

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার কেরানীগঞ্জে নসরুল হামিদ স্কুল ও কলেজ হ্যান্ডবল টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে।
(৬ফেব্রুয়ারী) সোমবার বিকাল ৩ টায় দক্ষিণ কেরানীগঞ্জ এর আগানগর এলাকার আমবাগিচা ডিগ্রি কলেজ মাঠে হামিদ স্পোর্টস একাডেমির আয়োজনে এ হ্যান্ডবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। হামিদ স্পোর্টস একাডেমির পরিচালক সারওয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান পৃষ্ঠপোষক, ইয়ূথ গ্লোবাল ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপি’র সহধর্মিনী ড. সীমা হামিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিম, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ম.ই মামুন। হামিদ স্পোর্টস একাডেমির পরিচালক(ক্রীড়া) জাকির আহমেদ ও নাসরিন পপি(গেমস) খেলা পরিচালনায় হ্যান্ডবল টুর্নামেন্টে কেরানীগঞ্জ উপজেলার ১২ টি স্কুল ও কলেজের বালিকাদের ১২ টি দল নিয়ে এ খেলা অনুষ্ঠিত হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন আগানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশি, জিনজিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাকুর হোসেন সাকু।
প্রধান অতিথি বক্তব্যে সীমা হামিদ বলেন, “বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে হলে মেয়েদেরকে খেলার মাধ্যমে এগিয়ে যেতে হবে। তরুন প্রজন্মরাই ভবিষ্যতে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে পারবে। তাই আমাদের ছাত্রীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করবে। এই খেলোয়ারদের মধ্য থেকে ভালো খেলোয়ার বের হলে কেরানীগঞ্জের সুনাম চারদিকে আরো ছড়িয়ে পড়বে।” এর আগে তিনি পতাকা ও বেলুন উড়িয়ে হ্যান্ডবল টুর্নামেন্টের উদ্বোধন করেন।
উদ্বোধনী খেলায় তেঘরিয়া উচ্চ বিদ্যালয় বালিকা একাদশ কে ১২—০২ গোলে পরাজিত করে চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় একাদশ।
বুড়িগঙ্গা টিভি/ সিনিয়র করেসপন্ডেন্ট

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews