1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

ঢাকা কেন্দ্রীয় কারাগারের হাজতির মৃত্যু

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩

কেরানীগঞ্জ ঢাকা প্রতিনিধি:কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের মোবারক হোসেন (৫৩) নামের এক হাজতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মৃত মোবারক হোসেন নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন এইচ,এম সেন রোডের শহীদ কাশেম আলীর ছেলে।সে নারায়ণগঞ্জ থানার একটি বিচারাধীন মামলায় কারা অন্তরীণ ছিল।

শনিবার দুপুরে ঢাকা মেডিকেলের নতুন ভবনের ষষ্ঠ তলায় ৬০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, মৃত মোবারক ২০১৮ সালের নারায়ণগঞ্জ থানার একটি মামলায় গত বছরের ডিসেম্বর মাস থেকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে আটক ছিল। কারাগারে সে অসুস্থ হলে উন্নত চিকিৎসার জন্য গত বৃহস্পতিবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হলে ওই দিনই তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করানো হয়। দুই দিন চিকিৎসাধীন থাকার পর দুপুরে তার মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

টিটু আহমেদ/বুড়িগঙ্গা টিভি

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews