1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

কেরানীগঞ্জে জমকালো আয়োজনের মধ্যে শেষ হলো টি—টেন ডে—নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদক: জমকালো আয়োজনের মধ্যে ঢাকার কেরানীগঞ্জে শুক্রবার রাতে চরাইল খেলার মাঠে  স্থানীয় মরহুম ব্যক্তিদের স্মরণে টি—টেন ডে—নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

বন্ধু মহল যুব সংঘের আয়োজনে ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়ামিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ উপস্থিত থেকে টুর্নামেন্টের ফাইনাল খেলা উপভোগ করেন এবং খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এতে কেরানীগঞ্জ স্টার একাদশ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ১১৪ রান করলে প্রতিপক্ষ ছাটগাঁও ইয়মিন একাদশ ১১৫ রানে জিতে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্ট শেষে আতশবাজি ও দর্শকদের জন্য রাফেল ড্র আয়োজন করা হয়।

এতে অন্যানের মধ্যে দক্ষিন কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম মামুন, জিনজিরা ইউনিয়ন চেয়ারম্যান সাকের হোসেন সাকু, আগানগর ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশি, টুর্নামেন্ট পরিচালক মোঃ মিন্টু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews