1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

অতিরিক্ত গতিতে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১১ মার্চ, ২০২৩
প্রতিকি ছবি

কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও তার সাথে থাকা অপর আরোহী গুরুতর আহত হয়েছেন। নিহত আরোহীর নাম মোঃ সাইদুল ইসলাম। এ ঘটনায় গুরুতর আহত অজ্ঞাতনামা একজন হাসপাতালে চিকিৎসাধীন আছে।

শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর ফ্লাইওভার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইদুর জামালপুরের ইসলামপুর থানাধীন চন্দনাপুর গ্রামের সাইফুল ইসলামের পুত্র। সে বর্তমানে বিপিটিসি শ্যামপুর শাখায় লাইনম্যান হিসেবে কর্মরত ছিল।

শুক্রবার(৯মার্চ) দিবাগত রাত ১১ টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ঢাকা-মাওয়া হাইওয়ের আব্দুল্লাহপুর ফ্লাইওভারের কাছে এই দুর্ঘটনা ঘটে।

হাসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন জানান, মাওয়া থেকে ঢাকা যাওয়ার সময় আব্দুল্লাহপুর এলাকায় অতিরিক্ত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সাথে ধাক্কা লেগে চালক সাইদুল নিহত ও আরোহী একজন আহত হয়। পরবর্তীতে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসক সাইদুলকে মৃত ঘোষণা করে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

টিটু আহমেদ/ সিনিয়র করেসপন্ডেন্ট

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews