1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

দেশের মানুষকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন কাদের

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩
ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক: যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসাহ, আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে আগামীকাল শনিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবে মুসলিম সম্প্রদায়। এ উপলক্ষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। এটি মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। আমি এ পবিত্র ঈদে প্রিয় দেশবাসী তথা মুসলিম জনগণের প্রতি আওয়ামী লীগের পক্ষ থেকে জানাচ্ছি। ঈদ মোবারক।

পবিত্র ঈদুল ফিতরের মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক আমাদের এ জন্মভূমি। দেশপ্রেম আর মানবতাবোধের বহ্নিশিখায় জেগে উঠুক প্রতিটি মানবহৃদয়। আসুন, সমাজের ধনী-গরিব ধর্ম-বর্ণ-গোত্র জাতি-গোষ্ঠী সম্প্রদায় নির্বিশেষে সবাই পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের খুশি ভাগাভাগি করে নেই।

পরম করুণাময় আল্লাহ-তায়ালার কাছে প্রার্থনা করি- মানুষের জীবন থেকে দূরীভূত হোক সব মহামারি, দুঃখ-জ্বরা; সুখ শান্তি ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক বিশ্বলোক।

বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে অতীতে বাংলাদেশ যেভাবে সংকট পেরিয়ে আশার সুবর্ণ প্রদীপ জ্বালিয়েছে, একইভাবে বৈশ্বিক নানা সংকট মোকাবিলা করে আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে বঙ্গবন্ধুর বাংলাদেশ। বঙ্গবন্ধু কন্যার সাহসী ও মানবিক নেতৃত্বে সব ষড়যন্ত্র ও সংকটের সাগর পেরিয়ে আমরা তীরে পৌঁছাব ইনশাল্লাহ।

আসুন, মনের গহীনে আলো জ্বালিয়ে অমানিশার আঁধার দূর করি। সহমর্মিতার সহজাত বাঙালি চেতনায় জাগিয়ে তুলি নিজেকে, সমাজকে, সর্বোপরি আমাদের দেশকে। অপেক্ষা করি পরবর্তী সকালের বর্ণময় ঈদের জন্য।

ঈদের আগে গ্রামমুখী বাঁধভাঙ্গা জনস্রোত দেখা গিয়েছে এবার। অনেকেই ঈদযাত্রা নিয়ে দুর্ভোগের আশঙ্কা করেছিলেন। তবে সকলের আন্তরিক প্রয়াস ও সহযোগিতায় সব আশঙ্কাকে উড়িয়ে দিয়ে এবারের ঈদ যাত্রা তুলনামূলকভাবে অনেক বারের চেয়ে স্বস্তিদায়ক হয়েছে। ঈদ যাত্রা স্বস্তিদায়ক করতে যারা নিরলস পরিশ্রম করেছেন বিশেষ করে প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রণালয়ের কর্মকর্তা, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকৌশলী, মালিক-শ্রমিক নেতৃবৃন্দ, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

 

ঈদ শেষে কর্মস্থলে ফিরে আসা মানুষের যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করার জন্য নিরলস প্রয়াস অব্যাহত রাখব। দুর্ঘটনাসহ অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন ও শৃঙ্খলা বজায় রেখে পরিবহন পরিচালনার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানাচ্ছি।

সবাইকে আবারও বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক।’

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews