1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

কেরানীগঞ্জে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৯ মে, ২০২১

ঢাকার দক্ষিন কেরানীগঞ্জে রাজা হালট নামক এলাকায় সড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয় (৩৫) যুবকের পচাঁগলা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

রোববার সকালে  লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে। উদ্ধারকৃত লাশের পরনে ছিলো চেক লুংগি ও সাদা শার্ট।

দক্ষিন কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কালাম আজাদ জানান, লোক মুখে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে অজ্ঞাত যুবকের পচাঁগলা লাশ দেখতে পাই। পরে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য মিটফোর্ড হাসপতাল মর্গে প্রেরন করা হয়েছে। লাশটি পচেঁগলে যাওয়ায় শরীরে কোন আঘাতের চিহ্ন পরিলক্ষিত হয়নি।

এঘটনায়  দক্ষিন কেরানীগঞ্জ পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত অজ্ঞাত যুবকের পরিচয় জানা সম্ভব হয়নি।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews