1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৯৯ দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতি, হারুনসহ ৬ পুলিশ কর্মকর্তার চাকরি গেল কেরানীগঞ্জে ভুয়া দলিল তৈরির অভিযোগে গ্রেপ্তার ২, জমির মূল্য কম দেখানোর চেষ্টা নামের মিলেই ছাত্রলীগ নেতা! কেরানীগঞ্জে ভুয়া পদ-পদবি ও রাজনৈতিক ছবি দেখিয়ে ডিবির হয়রানি তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ-আগুন, নিহত ১৭ কেরানীগঞ্জে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ

কারাগারে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২১ জুন, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকা কেন্দ্রীয় কারাগারের অন্তরীণ সাবেক ব্যাংক কর্মকর্তা চেক জালিয়াতি মামলার দণ্ডপ্রাপ্ত আসামী আতাউর রহমান(৭০) নামের এক কয়েদি চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। আতাউর রহমান রাজশাহীর রাজপাড়া থানার কেশবপুরের মৃত লোকমান আলীর ছেলে।সে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় মতিঝিল শাখার ক্যাশ ডিপার্টমেন্ট এর ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিল।

সোমবার(১৯ জুন) সন্ধ্যা সাড়ে ছয়টায় কারাগারে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা নিরীক্ষা শেষে রাত সাড়ে আটটায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। ঢাকা মেডিকেল কলেজে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান,আতাউর রহমান রাজশাহীর একটি চেক জালিয়াতি মামলায় এক বছর এবং ঢাকার দুটি মামলায় ( ৫ মাস ও ৬ মাস‌ করে) মোট এক বছর ১১ মাস কারাদণ্ড প্রাপ্তবন্দী ছিল। গত ১৯ ফেব্রুয়ারি রাজশাহী কারাগার থেকে মামলায় হাজিরার জন্য তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। আজ বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে প্রেরণ করলে সেখানে তার মৃত্যু হয়। মৃতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

টিটু আহমেদ/সিনিয়র করেসপন্ডেন্ট

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews