1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৯৯ দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতি, হারুনসহ ৬ পুলিশ কর্মকর্তার চাকরি গেল কেরানীগঞ্জে ভুয়া দলিল তৈরির অভিযোগে গ্রেপ্তার ২, জমির মূল্য কম দেখানোর চেষ্টা নামের মিলেই ছাত্রলীগ নেতা! কেরানীগঞ্জে ভুয়া পদ-পদবি ও রাজনৈতিক ছবি দেখিয়ে ডিবির হয়রানি তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ-আগুন, নিহত ১৭ কেরানীগঞ্জে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ

কে এই বৃদ্ধ অভিনেতা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২১ জুন, ২০২৩

আসছে ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। হিমেল আশরাফের পরিচলনায় গতকাল মঙ্গলবার এই সিনেমায় শাকিবের একটি নতুন লুকের ছবি প্রকাশ করা হয়। যেখানে ৮০ বছরের বৃদ্ধের রূপে সামনে এসেছেন শাকিব খান। লুকটি প্রকাশের ঘন্টাখানের মধ্যেই তা ভাইরাল হয় নেটদুনিয়ায়। ভক্তদের পাশাপাশি ৮০ বছরের শাকিবকে দেখে অবাক হয়েছেন তারকা শিল্পীরাও।

গতকাল সন্ধ্যায় শাকিবের নতুন লুকটি প্রকাশের পর এখন পর্যন্ত এটি নায়কের ফেসবুক থেকেই শেয়ার হয়েছে ৫ হাজারের বেশি। আর সেখানে মন্তব্য পড়েছে ২৭ হাজার। এটি তো শুধুমাত্র শাকিবের ফেসবুকের কথা। লুকটি বিভিন্ন গ্রুপে আর তারকা শিল্পীরাও শেয়ার করেছেন। সঙ্গে লিখেছেন দু’চার কথা।

শাকিবের এমন লুকের প্রশংসা করেছেন জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, এস এ হক অলিক, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও নির্মাতা সানী সানোয়ার, দীপঙ্কর দীপন, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, সংগীত পরিচালক ইমন সাহা, অভিনেত্রী অঞ্জনা রহমান, নিপুণ, মাহিয়া মাহি, ইয়ামিন হক ববি, সাইমন সাদিক, ইমন, নিরব, শাহরিয়ার নাজিম জয়, নির্মাতা সৈকত নাসির, সংগীতশিল্পী ইমরান মাহমুদুল, কোনাল, তানজীব সারোয়ারসহ অনেকেই।

সন্ধ্যার পর থেকেই ফেসবুক দাপিয়ে বেড়াচ্ছে বৃদ্ধ শাকিবের ছবি। অনেকের মতে, শাকিবের কোনো সিনেমার পোস্টার এত বেশি শেয়ার হয়নি। যা হয়েছে ‘প্রিয়তমা’র এই লুকটি। আর এখন পর্যন্ত সবাই বৃদ্ধ শাকিবের প্রশংসা করছে। যা শাকিবের অন্য সকল লুকের থেকে অনেকটাই এগিয়ে।

শাকিবিয়ানরাও এমন লুক দেখে রিতিমত অবাক। তাদের কথায়, ফেসবুকে ঝড় উঠেছে শাকিব খানের এই লুকটি প্রকাশের পর। এটাই শাকিব খানের সবচেয়ে বড় পাওয়া। আর যারা ‘প্রিয়তমা’র ফার্স্ট লুকটি দেখার পর কথা তুলেছিল, তারাই এখন শাকিবের প্রশংসা করছে। এটা শাকিবের জন্যও বড় পাওয়া।

শাকিবের সঙ্গে প্রশংসিত হচ্ছে নির্মাতা হিমেল আশরাফও। আর এই নির্মাতার এক বাক্য, ‘এই শাকিব খানকে কেউ দেখেনি আগে। সিনেমা হলে দেখা হবে।’ সবমিলিয়ে ‘প্রিয়তমা’ সিনেমাটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা।

আরশাদ আদনানের প্রযোজনায় রোম্যান্টিক-অ্যাকশন ধাঁচের এই সিনেমার গল্প লিখেছেন প্রয়াত নাট্যকার ফারুক হোসেন। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। শাকিব ছাড়াও এতে অভিনয় করছেন ইধিকা পাল, কাজী হায়াত, শহিদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডনসহ অনেক।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews