1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত খাদ্য সহায়তা অব্যাহত থাকবেঃ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১১ মে, ২০২১

সরিষাবাড়ি (জামালপুর),প্রতিনিধিঃ

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ও যতদিন মানুষ কাজে ফিরতে না পারবে ততদিন খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। করোনাকালীন কঠিন সময়ে সরকার ও আওয়ামী লীগ দেশবাসীর পাশে আছে।

মঙ্গলবার বিকেলে সরিষাবাড়ি উপজেলার ডোয়াইল বাজার বালুর মাঠে এডভোকেট মতিয়র রহমান তালুকদার স্মৃতি সংসদের আয়োজনে দরিদ্র অসহায় ও কর্মহীন হয়ে পড়া ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন ।

প্রতিমন্ত্রী, দেশের এই মহামারীর সময়ে দরিদ্র মানুষের পাশে না দাঁড়িয়ে বিএনপি তাদের নেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা ও বিদেশে চিকিৎসা নিয়ে যে প্রোপাগান্ডা শুরু করেছে তার তীব্র নিন্দা জানিয়ে বলেন, বিএনপি এখন অপরাজনীতি নিয়ে ব্যস্ত। রাজনৈতিক ভাবে তারা দেউলিয়া হয়ে গেছে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা নির্বাহী অফিসার সিহাব উদ্দিন আহমেদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশীদ, পৌর মেয়র মনির উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান প্রমুখ।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews