1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ

দেশ বাঁচাতে জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবেঃ চরমোনাই পীর

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
কেরানীগঞ্জ (ঢাকা): ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইবাদতের উদ্দেশ্য, দুনিয়াতে শান্তি ও আখেরাতে মুক্তির জন্য রাজনীতি করে। বর্তমান সরকার দলীয় সরকারের অধীনে নির্বাচন করার পরিকল্পনার মাধ্যমে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। দেশ বাঁচাতে হলে জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। বাংলাদেশের গুম খুন হত্যার রাজনীতি বন্ধ করার জন্য, দেশে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, দুনিয়াতে শান্তি ও আখেরাতে মুক্তির জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে দাবি আদায়ের মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশকে রাষ্ট্র ক্ষমতায় আনার জন্য সবাইকে কাজ করার আহবান জানান তিনি।
বুধবার (১৬ আগস্ট)  ঢাকার কেরানীগঞ্জের আটিবাজারে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ, নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন প্রদ্ধতি প্রবর্তন, বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের দাবীতে আয়োজিত সমামাবেশে তিনি এ কথা বলেন।
 সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সময় রাজনৈতিক দলগুলোর শক্তি দেখানোর সময়,  ইসলামী আন্দোলন বাংলাদেশকে মাঠে থেকে শক্তির মহড়া করে দাবি আদায় করতে হবে, দাবি আদায় না করা পর্যন্ত মহড়া বন্ধ করা যাবে না। বক্তারা আরও বলেন, বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে, উন্নয়নের নামে লুটপাট করেছে, আগামী নির্বাচনে সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া যাবে না, দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে দেওয়া যাবে না, জাতীয় সরকার গঠন করে সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য সরকারকে বাধ্য করতে হবে।
 ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা জেলা দক্ষিণে সভাপতি হাফেজ মোহাম্মদ জয়নুল আবেদীন সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ মাওলানা জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, সহকারী মহাসচিব মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন প্রমুখ।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews