1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জনগণের সাথে মতবিনিময় সভা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক: ঢাকার কেরানীগঞ্জে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকারের উন্নয়ন তুলে ধরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার হযরতপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ২ আসনের মনোনয়ন প্রত্যাশী কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ।

এ সময় প্রধান বক্তা হিসেবে ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ সাকুর হোসেন বক্তব্য রাখেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ঢাকা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য হাজী এম এ গফুর, ঢাকা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য শেখ বাবুল হোসেন, রুহিতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল আলী, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল বারেক।

কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগ এর সদস্য ও হযরতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন আয়নালের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলো বেগম, কলাতিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ তাহের আলী, তারানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক, শাক্তা ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন লিটন সহ অন্যরা।
এর আগে প্রধান অতিথি শাহিন আহমেদ আটি বাজার এলাকায় তিন কিলোমিটার দৈর্ঘ্য একটি পাকা সড়কের কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews