1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

কেরানীগঞ্জে তৃনমূল নেতাকর্মিদের সাথে মত বিনিময় করলেন শাহীন আহমেদ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা) : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকার কেরানীগঞ্জে তারানগর ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে সিরাজনগর এলাকায় সিরাজনগর উচ্চ বিদ্যালয় মাঠে তারানগর ইউনিয়ন চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২ আসনের মনোনয়ন প্রত্যাশী কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ।

এ সময় প্রধান অতিথি শাহীন আহমেদ বর্তমান সরকারের আমলে এই এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়, রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন চিত্র তুলে ধরে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিতে সকলের প্রতি আহ্বান জানান। এসময় তিনি আগামী নির্বাচনে নিজেকে ঢাকা ২ আসন থেকে নৌকা মার্কার সম্ভাব্য প্রার্থী  হিসেবে উপস্থিত সকলের নিকট দোয়া কামনা করেন। পরে তিনি বিদ্যালয়টির একটি  নব নির্মিত চার তলা ভীত বিশিষ্ঠ একডেমিক ভবনের উদ্বোধন করেন।

সভায় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাকুর হোসেন, ঢাকা জেলা আওয়ামীলীগের সদস্য সোহরাব হোসেন খোকন,কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামীলগের সহ সভাপতি আবদুল বারেক, কেরানীগঞ্জ মডেল থানা মহিলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলো বেগম, কলাতিয়া ইউনিয়ন চেয়ারম্যান ও মডেল থানা আওয়ামীলীগের সদস্য তাহের আলী , ঢাকা জেলা যুব মহিলা আহবায়ক রেশমা জামান, মডেল থানা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ অন্যরা।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews