1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় নৌকায় ভোট চাইলেন শাহীন আহমেদ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২ অক্টোবর, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা): আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-২ আসনের কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২ অক্টোবর) বিকালে উপজেলার নেকরোজবাগ মাঠে  মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।

তিনি বলেন, শেখ হাসিনার হাত ধরে দেশ আজ বহির্বিশ্বে উন্নয়নের রোল মডেল। তিনি উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আগামী নির্বাচনেও নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে দেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জিনজিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাকুর হোসেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সদস্য সোহরাব হোসেন খোকন, সদস্য এমএ গফুর।

এসময় কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাবেক সভাপতি আশ্রাফ উদ্দিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কালিন্দী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম ও রাজু আহমেদ ইতির সঞ্চালনায় রোহিতপুর ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল আলী, কেরানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আলো বেগম, তারানগর ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন ফারুক, ঢাকা জেলা যুবমহিলা লীগের আহ্বায়ক রেশমা জামান, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল বারেক প্রমুখ ।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews