1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়া ঘুরে আড়াই বছর পর চাঁদপুরে মিলল কেরানীগঞ্জের মামুনের ফোন হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৯৯ দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতি, হারুনসহ ৬ পুলিশ কর্মকর্তার চাকরি গেল কেরানীগঞ্জে ভুয়া দলিল তৈরির অভিযোগে গ্রেপ্তার ২, জমির মূল্য কম দেখানোর চেষ্টা নামের মিলেই ছাত্রলীগ নেতা! কেরানীগঞ্জে ভুয়া পদ-পদবি ও রাজনৈতিক ছবি দেখিয়ে ডিবির হয়রানি তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ-আগুন, নিহত ১৭ কেরানীগঞ্জে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি

অভিনেত্রী হুমায়রা হিমুর মরদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩

বিনোদন ডেস্ক:  টিভি নাটকের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু মারা গেছেন। তার মৃত্যু নিয়ে খবর রটেছে, উত্তরার নিজ বাসায় আত্মহত্যা করেছেন। আবার অনেকেই বলছেন তাকে হত্যা করা হয়েছে। এদিকে হিমুর মোবাইল ফোনসহ নিখোঁজ রয়েছেন তার প্রেমিক। সব মিলিয়ে অভিনেত্রী হুমায়রা হিমুর মৃত্যু নিয়ে একটা ধুম্রজাল তৈরি হয়েছে।

এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম। তিনি বলেন, ‘আজ বিকেল আনুমানিক ৩টার দিকে হিমুকে হাসপাতালে নেওয়া হয়। এসময় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। তারা জানায়, হাসপাতালে আনার আগেই ওর মৃত্যু হয়েছে। আমাদের দুই অভিনয়শিল্পী হাসপাতালে যাচ্ছে। এরপরই আমরা বিস্তারিত জানাতে পারব।’

 

হুমায়রা হিমু আত্মহত্যা করেছেন না কি তাকে হত্যা করা হয়েছে এমন প্রশ্নের জবাবে নাসিম বলেন, ‘আত্মহত্যা নাকি হত্যা এখনই বলা যাচ্ছে না। বিকেলে তাকে হাসপাতালে নিয়ে যায় তার ছোট বোন মিহির ও প্রেমিক। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার মৃত্যু ঘোষণা করেন। কর্তব্যরত ডাক্তার পুলিশ কল করলে তার প্রেমিক হিমুর ফোন নিয়ে পালিয়ে যায়।’

আজ বৃহস্পতিবার বিকেলে এই অভিনেত্রীকে উত্তরার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews