1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

কেন্দ্রীয় যুবদলের সহ—সভাপতি গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার কেরানীগঞ্জে নাশকতার মামলায় কেন্দ্রীয় যুবদলের সহ—সভাপতি রেজাউল কবীর পল (৫০)কে গ্রেপ্তার করেছে র‌্যাব—১০। বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ১০’র অধিনায়ক মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, ঢাকার কেরানীগঞ্জ মডেল থানায় করা নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আসামি রেজাউল কবীর পল কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা হাউলী এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে। সে কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি। গ্রেপ্তারকৃত আসামিকে কেরানীগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে (০৯ নভেম্বর) মধ্যরাতে ধানমন্ডির বাসা থেকে গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ—সভাপতি রেজাউল করীম পলকে বাসা থেকে তুলে নিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এসময় তারা সাদা পোশাকে ছিলেন এবং নিজেদের গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়েছেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews