1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় মোবাইল কোর্টে ১৫টি মামলায় প্রায় সোয়া এক লক্ষ টাকা জরিমানা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৯ মে, ২০২১

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসি এলাকায় করোনা ভাইরাস তথা কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করা, লাইসেন্স ব‍্যতীত ও লাইসেন্সের শর্ত ভঙ্গ করে ব‍্যবসা করা এবং স্বাস্থ্য বিধি না মানার কারণে মোবাইল কোর্টে মোট ১৫টি মামলায় সর্বমোট ১ লক্ষ ২৪ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জনসংযোগ কর্মকর্তা আবুল বাসার মুহাম্মদ তাজুল ইসলাম স্বাক্ষরিতে এক প্রেসব্রিফিং এ জানানো হয় যে আজ ১৯ মে, বুধবার ডিএনসিসির ১ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জুলকার নায়ন পরিচালিত মোবাইল কোর্টে মাস্ক না পরায় ৩টি মামলায় ৭০০ টাকা, ৩ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানা প্রিয়াংকা পরিচালিত মোবাইল কোর্টে গুলশানের বাটলারস ক্যাফেতে আমদানীকারক এর লেভেল বিহীন খাদ্যদ্রব্যে ব্যবহার উপযোগী পণ্য পাওয়ার অপরাধে নিরাপদ খাদ্য আইনে ১ টি মামলায় ১ লক্ষ টাকা, ৬ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন পরিচালিত মোবাইল কোর্টে ৭টি মামলায় ১৯ হাজার ১০০ টাকা এবং ৪ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহা বিনতে সিরাজ পরিচালিত মোবাইল কোর্টে ৪টি মামলায় ৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এভাবে মোট ১৫ টি মামলায় আদায়কৃত জরিমানার সর্বমোট পরিমাণ ১ লক্ষ ২৪ হাজার ৩০০ টাকা।

এসময় মাইকিং করে জনসচেতনতামূলক বার্তা প্রচার করা হয়, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয় এবং সকলকে সরকারের নির্দেশনাসহ স্বাস্থ্য বিধিসমূহ যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেয়া হয়।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews