1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

কেরানীগঞ্জে অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল, আটক ২

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা): অবরোধের সমর্থনে হঠাৎ ঝটিকা মিছিল বের করে বাংলাদেশ জামায়েত ইসলামী কেরানীগঞ্জ উপজেলা শাখা।

রবিবার সকাল সাতটার দিকে ঢাকা-বান্দুরা মহাসড়কের কেরানীগঞ্জ মডেল থানার নেকরোজবাগ কবরস্থানের সামনে এই মিছিল বের করা হয়।

কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি অংশ হিসেবে তারা ব্যানার নিয়ে অর্ধ শতাধিক জামায়াত কর্মী বিক্ষোভ মিছিল করে সরকারবিরোধী স্লোগান দিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে। পরবর্তীতে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় শাক্তা ইউনিয়ন ৬ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ শহীদ হোসেন (৫৩) ও কালিন্দী ইউনিয়ন জামাত ইসলামী সদস্য শামসুদ্দীন(৫২) কে গ্রেফতার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।

এছাড়া দুপুর আড়াইটার কেরানীগঞ্জ মডেল থানার হাজী দিদার রোডে জিনজিরা ইউনিয়ন তাঁতি দল ও সন্ধ্যা ছয়টায় দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের মির্জাপুরে ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে মশাল মিছিল বের করে।

কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির জানান, সকালে জামাত ইসলামের মিছিল থেকে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এছাড়া বিকেলে ও সন্ধ্যায় বিএনপির অঙ্গ সংগঠনের মিছিল থেকে কোন নাশকতার তথ্য পাওয়া যায়নি। জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে যেকোনো ধরনের নাশকতা মোকাবেলায় পুলিশ সর্বদা সচেষ্ট রয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews