1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ

জনগণের স্বার্থে নাশকতা থেকে সরে আসুন: ডিবি প্রধান

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
ডিবি প্রধান মুহাম্মদ হারুন অর রশিদ

ডেস্ক নিউজ: জনগণের স্বার্থে নাশকতাকারীদের সন্ত্রাসীমূলক কার্যক্রম থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মুহাম্মদ হারুন অর রশিদ। তিনি বলেছেন, আপনারা যে অগ্নিসন্ত্রাসের পথটি বেছে নিয়েছেন দেশ ও জনগণের স্বার্থে সেখান থেকে সরে আসুন। অন্যথায় নাশকতাকারীদের খুঁজে বের করে ব্যবস্থা নেয়া হবে।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। নাশকতাকারীদের বিষয়ে ডিবি প্রধান বলেন, তারা বোমা, ককটেল নিক্ষেপ করছেন, বাসে আগুন দিচ্ছেন তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। তারা যদি মনে করেন রক্ষা পাবেন, আমরা বারবার বলেছি- তারা যেখানেই থাকুক আইনশৃঙ্খলা বাহিনী খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

সিএমএম কোর্টে ককটেল বিস্ফোরণের ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, আপনারা সবাই জানেন- গতকাল (সোমবার) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের জামিন শুনানি ছিল। নাশকতাকারীরা সাধারণ জনগণের পাশাপাশি বিচারকদের মাঝেও আতঙ্ক সৃষ্টি করতে আদালতে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। দ্রুতই জড়িতদের গ্রেপ্তার করা হবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews