1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩

ডেস্ক নিউজ: আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বুধবার (৬ ডিসেম্বর) সকাল ১০টা নাগাদ নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া এলাকায় ওই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

জানা গেছে, সকাল সাড়ে ৯ টার দিকে গাজীপুরের চন্দ্রা থেকে ঢাকা যাচ্ছিল ইতিহাস পরিবহনের একটি বাস। বাসটি নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া এলাকায় এলে পেছনের সিট গুলোতে আগুন দেখতে পায় যাত্রীরা। পরে স্থানীয়দের সহযোগিতায় তা নিয়ন্ত্রণে আনে। চালকের ধারণা যাত্রী বেশে উঠে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উপ-সহকারী পরিচালক (জোন-০৪) মো. আলাউদ্দিন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা বাসের আগুন নিভিয়ে ফেলে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews