1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

বিএনপি ও তাদের দোসর নির্বাচন বানচাল করতে চায়: শেখ হাসিনা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩

বরিশাল ব্যুরো: বিএনপি-জামায়াতের সমালোচনা করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ক্ষমতায় থেকে মানুষের ভাগ্য না গড়ে নিজেদের ভাগ্য গড়েছিল বিএনপি-জামায়াত। তারা সন্ত্রাসী দল, তাদের রাজনীতি করার অধিকার নেই। বিএনপি ও তাদের দোসর নির্বাচন বানচাল করতে চায়।’

আজ শুক্রবার বিকেল ৪টায় বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। দুপুর ১টায় এ জনসভায় শুরু হয়।

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আমি বিএনপি-জামায়াতকে ধিক্কার জানাই। তারা মানুষ পোড়ায়, মানুষ হত্যা করে। আমাদের রাজনীতি মানুষের কল্যাণে আর তাদের রাজনীতি মানুষ পোড়ানোতে।’

শেখ হাসিনা বলেন, ‘পঁচাত্তরে জাতির পিতাকে হত্যার পর শুধু যে একজন রাষ্ট্রপতিকে হত্যা করেছে তা নয়, আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছিল, স্বাধীনতার মূল্যবোধকে ধ্বংস করেছিল। শুধু তাই নয়, জয় বাংলা স্লোগান, ৭ মার্চের ভাষণ এমনকি জাতির পিতার ছবিও নিষিদ্ধ করেছিল।’

বরিশালবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘শস্যভাণ্ডার হিসেবে বরিশালের সুনাম ফিরিয়ে আনতে চাই। বরিশালে মেডিকেল খুলে দিয়েছি, এ ছাড়া মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে।’

আজ দুপুর ১টার দিকে বরিশালে পৌঁছে সার্কিট হাউসে যান শেখ হাসিনা। সেখান থেকে বিকেল ৩টা ৫ মিনিটে জনসভায় যোগ দেন তিনি। শেখ হাসিনার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাও জনসভায় যোগ দেন। জনসভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আব্দুল্লাহ।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews