1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৩ মে ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

২৯৮ আসনে নবনির্বাচিত সদস্যদের ফলাফলের গেজেট প্রকাশ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪

ডেস্ক নিউজ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ আসনে নবনির্বাচিত সদস্যদের ফলাফলের গেজেট প্রকাশ হয়েছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেলে গেজেট প্রকাশ করা হয়। এর আগে দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সদস্যদের ফলাফলের গেজেট প্রকাশে অনুমোদন দেয় নির্বাচন কমিশন (ইসি)।

নিয়ম অনুযায়ী গেজেট প্রকাশের পর শপথের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্পিকারের কাছে তা পাঠাবে ইসি। সংসদ নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশের তিনদিনের মধ্যে শপথের আনুষ্ঠানিকতা শেষ করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। এরপর ৩০ দিনের মধ্যে অধিবেশন ডাকতে হবে।

তবে ভোটের কতদিন পর গেজেট হবে, সে বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই। সংসদের প্রথম অধিবেশন শুরুর ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের স্পিকারকে অবহিত না করলে বা শপথ না নিলে সদস্যপদ খারিজ হয়ে যাবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, বুধবার (১০ জানুয়ারি) বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের দিনই শপথ নেবেন নব-নির্বাচিত সংসদ সদস্যরা। আর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews