1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

ছয় ঘণ্টা ব্যবধানে ২ কারাবন্দির মৃত্যু

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার (পুরোনো ছবি)

ডেস্ক নিউজ: মাত্র ছয় ঘন্টা ব্যবধানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুই কারাবন্দীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ও গতকাল সোমবার রাতে তাদের মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, একটি হত্যা মামলায় মো. সামসাদ আলী গুল্লার (৩২) ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দী ছিলেন। আজ সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সামসাদ আলী গুল্লার মিরপুর ১২ নম্বর সেকশন পল্লবী থানা এলাকার বাসিন্দা। পেশায় তিনি সেলুন কর্মচারী ছিলেন।

অন্যদিকে মানবপাচার মামলার আসামি প্রিসন সাংমাকে (৩০) রবিবার ঢাকা মেডিকেল হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তিনি মারা যান।

প্রিসন সাংমা শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বাকাকোড়া গ্রামের জনসন মারাকের ছেলে। তিনি উত্তরা পশ্চিম থানার মানবপাচার মামলায় বন্দী ছিলেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews