1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

তেলের নতুন দাম কার্যকর করতে বসুন্ধরা সয়াবিন কারখানায় ভোক্তা অধিকার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২ মার্চ, ২০২৪
ছবি: টিটু আহমেদ

কেরানীগঞ্জ (ঢাকা) : সরকারি ঘোষণা অনুযায়ী ১লা মার্চ থেকে খুচরা পর্যায়ে ভোজ্য তেলের দাম না কমানোর কারণ জানতে শনিবার সকালে কেরানীগঞ্জের পানগাঁও এলাকায় বসুন্ধরা সয়াবিন তেল উৎপাদন কারখানা পরিদর্শন করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অধিদপ্তরের ঢাকা জেলা পরিচালক আব্দুল জব্বার মন্ডলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বসুন্ধরা এডিবল অয়েল মিলস লিমিটেড পরিদর্শন করে সরকারি নির্দেশনা অনুযায়ী মিল পর্যায়ে দাম ঠিক আছে কিনা সে বিষয়ে তদারকি করেন। এ সময় বসুন্ধরা ফুড ডিভিশনের হেড অফ সেলস্ অফিসার রেদওয়ানুর রহমান প্রতিনিধি দলকে জানান, মিল পর্যায়ে নতুন দাম কার্যকর করে ১লা মার্চ তারিখ থেকেই সয়াবিন তেল মার্কেটে ছাড়া হয়েছে। সারাদেশে ভোক্তা পর্যায়ে যেতে অন্তত কয়েকদিন সময় লাগবে।

পরিদর্শন শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক আব্দুল জব্বার মন্ডল জানান, আমরা কারখানা পরিদর্শন করে তাদের উৎপাদনে কিছু অনিয়ম পেয়েছি। এ বিষয়ে আমাদের মহাপরিচালকের সাথে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews