কেরানীগঞ্জ (ঢাকা): আসন্ন ষষ্ঠ উপজেলা নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঢাকার কেরানীগঞ্জে শাহীন আহমেদের পক্ষে ব্যাপক গণসংযোগ করেছে আঞ্চলিক শাখা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
রবিবার বিকেলে আঞ্চলিক শাখা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মানিক শেখ এর নেতৃত্বে পূর্ব আগানগর গুদারাঘাট গার্মেন্টস পল্লী এলাকায় পথচারী ও ব্যবসায়ীদের মাঝে স্মার্ট কেরানীগঞ্জ গঠনে শাহিন আহমেদকে পুনরায় ভোট দিয়ে নির্বাচিত করতে লিফলেট বিতরণ করে দোয়া ও ভোট চেয়ে প্রচারণা চালানো হয়।

এ সময় আঞ্চলিক শাখা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রিপন শেখ যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস খান সদস্য আরিফ হোসেন হারুনুর রশিদ সহ আঞ্চলিক শাখা স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন নেতৃবৃন্দ গণসংযোগে অংশগ্রহণ করে।