1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণ: নিহত বেড়ে ৫

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৭ মার্চ, ২০২৪

ডেস্ক নিউজ: গাজীপুরের কালিয়াকৈর কোনাপাড়া এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরিফুল ইসলাম (৩৫) ও মহিদুল (২৪) নামে আরও দুজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচজনে। আজ রবিবার সকালে তারা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

আরিফুল ইসলাম রাজশাহীর বাঘা উপজেলার এলাইপুর গ্রামের মো. আব্দুর রাজ্জাক বিশ্বাসের ছেলে। কালিয়াকৈরের কোনাপাড়া এলাকায় ভাড়া থাকতেন তিনি। অপরদিকে মো. মহিদুল সিরাজগঞ্জের শাহাজাদপুর থানার পূর্ব ভিরাখোলা গ্রামের মো. সাবেদ আলী খানের ছেলে ছিলেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, ভোর পাঁচটার দিকে আরিফুল ইসলাম মারা যান। তার শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল। অপরদিকে মহিদুল সকাল পৌনে ৭টার দিকে মারা যান। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

ডা. তরিকুল ইসলাম আরও জানান, এই ঘটনায় গত শনিবার সকালে মনসুর আলী, শুক্রবার সকালে সোলাইমান মোল্লা এবং সন্ধ্যার দিকে শিশু তায়েবা মারা যায়। অন্যদের অবস্থা আশঙ্কাজনক।

আরিফুল ইসলাম রাজশাহীর বাঘা উপজেলার এলাইপুর গ্রামের মো. আব্দুর রাজ্জাক বিশ্বাসের ছেলে। কালিয়াকৈরের কোনাপাড়া এলাকায় ভাড়া থাকতেন তিনি। অপরদিকে মো. মহিদুল সিরাজগঞ্জের শাহাজাদপুর থানার পূর্ব ভিরাখোলা গ্রামের মো. সাবেদ আলী খানের ছেলে ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার টপস্টার এলাকায় একটি টিনশেড বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে নারী ও শিশুসহ অন্তত ৩৪ জন দগ্ধ হয়েছেন। গুরুতর দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews