1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ

কেরানীগঞ্জে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানার ছেড়ায় থানায় অভিযোগ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে হযরতপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে লাগানো অর্ধশত ডিজিটাল ব্যানার ছিড়ে ফেলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এসব ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছিল।

শনিবার দুপুরে হযরতপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: শেখ বাবু বাদী হয়ে থানায় অভিযোগ করেন।

বাবু জানান, ঈদ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি শতাধিক ডিজিটাল ব্যানার ও পোষ্টার বানিয়ে এলাকার বিভিন্ন জায়গায় সেগুলো লাগিয়েছিলেন। শুক্রবার রাতে বিএনপি সমর্থনকারী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ইমরুল ও মানু অর্ধশত ব্যানার পোষ্টার ছিড়ে ফেলেছে।

এবিষয়েে কলাতিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। থানা থেকে অভিযোগের কপি পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews