1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ

কেরানীগঞ্জে টানা চতুর্থবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন শাহীন আহমেদ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

কেরানীগঞ্জ (ঢাকা) : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় টানা চতুর্থ বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ। তিনি আনারস প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহন করেন।

নির্বাচনে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব (কাপ পিরিচ)।

সর্বমোট ২২৫ টি কেন্দ্রের ফলাফলের মধ্যে শাহীন আহমেদ এর আনারস প্রতীক ১লাখ ৬৬হাজার ৮শ ৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলতাফ হোসেন বিপ্লব কাপ পিরিচ প্রতীক পেয়েছে ৬০ হাজার ২শ ৯৩ ভোট।

এর আগে শাহীন আহমেদ ২০০৯, ২০১৪ ও ২০১৯ সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে মাইক প্রতীক নিয়ে সালাউদ্দিন লিটন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীক নিয়ে ঢাকা জেলা যুব মহিলা লীগের সভাপতি আসমা আক্তার জয়ী হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews