1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

মতিঝিলে প্রাইভেটকারের পিছনে পিস্তল নিয়ে ধাওয়া

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৯ জুন, ২০২৪

নিজস্ব সংবাদদাতা: জমি নিয়ে বিরোধের জের ধরে এক ব্যক্তিকে অপহরণের অভিযোগ ও ফাঁকা গুলি ছোড়ার ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। রোববার (৯ জুন) দুপুরে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পেছনের এ ঘটনা ঘটে।

 

এ ঘটনায় একাধিক সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে, এক গ্রুপের লোকজন সাদা প্রাইভেটকার নিয়ে একটি দোকানের সামনে গিয়ে থামে। গাড়ি থেকে বেরিয়ে কয়েকজন ব্যক্তি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে মারধর করে গাড়িতে তুলে নিয়ে চলে যান। আরেকটি ফুটেজে দেখা যায়, ওই গাড়ির পেছনে দৌড়াচ্ছেন অন্য আরেক ব্যক্তি। যার হাতে পিস্তল রয়েছে।

 

একটি জমি নিয়ে আবাসন ব্যবসায়ী মহিউদ্দিন ও মো. রাজুর মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল বলে জানায় পুলিশ। সেই বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ। তিনি বলেন, বিরোধপূর্ণ জমিতে এক পক্ষ ভবন নির্মাণের কাজ করছিল। আজ প্রতিপক্ষ এসে কাজে বাধা দিলে ফাঁকা গুলি ছোড়া হয়। প্রাথমিকভাবে জেনেছি, যে পিস্তল দিয়ে গুলি ছোড়া হয়েছে, সেটি মো. রাজুর নামে লাইসেন্স করা। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews