1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ

সিলেটে আবারো ভূমিকম্পঃ পরে হতে পারে বড় আকারে

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩০ মে, ২০২১

নতুনকরে সিলেটে  আবারো মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। এ নিয়ে দুই দিনের মধ্যে ৫ বার কেঁপে উঠলো সিলেট নগরী। আঞ্চলিক আবহাওয়া অফিস জানিয়েছে,আজ রোববার ভোর ৪ টা ৩৫ মিনিটে সিলেটে মৃদু ভূকম্পন অনুভুত হয়। সিলেট অঞ্চলে মৃদু মাত্রার হলেও যেভাবে পাঁচ-ছয়বার ভূকম্পন ঘটে গেল, তাকে ভূতাত্ত্বিকভাবে ঝুঁকিপূর্ণ এই এলাকায় যে কোনো সময় বড় ধরনের ভূমিকম্প হওয়ার আভাস হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এর আগে, শনিবার সকালে সাড়ে ৩ ঘণ্টার ব্যবধানে চারবার মৃদু ভূমিকম্প হয় সিলেটে। সকাল ১০ টা ৩৭ মিনিট থেকে দুপুর ২ টার মধ্যে এই ভূকম্পনগুলো অনুভূত হয়। এতে কোনো ক্ষয়ক্ষতি না হলেও নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিগত ৩ মাসে ৫০টির মতো ছোটবড় ভূমিকম্প হয়েছে সিলেট অঞ্চলে। পরপর একাধিকবার মৃদু ভূকম্পন বড় ভূমিকম্পের আভাস বলছেন বিশেষজ্ঞরা। আগামী ৬ মাস থেকে এক বছরের মধ্যে রিখটার স্কেলে ৭ মাত্রার ভূমিকম্প হতে পারে বলে আশঙ্কা তাদের। আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, শনিবার সকাল ১০টা থেকে বেলা ২টার মধ্যে সিলেটে অন্তত পাঁচটি ভূকম্পন ধরা পড়েছে, যেগুলোর সবটির কেন্দ্রস্থল ছিল ঢাকা থেকে ১৯৬ থেকে ২৩২ কিলোমিটার উত্তরপূর্বে বাংলাদেশ-ভারত সীমান্তের জৈন্তাপুর এলাকায়।

এদিকে ঢাকা আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র আবহাওয়াবিদ মুমিনুল ইসলাম জানান, ভূমিকম্পের প্রিশক ও আফটারশক থাকে। অনেক সময় বড় ভূমিকম্পের আগে ছোট কম্পন হয়। আবার বড় ভূমিকম্প হলে তারপর ছোট ছোট কম্পন হয়। যেহেতু সিলেট অঞ্চল ভূমিকম্প প্রবণ সেজন্য সতর্ক থাকতে হবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews