1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

কেরানীগঞ্জে কুকুর টানছিল বস্তা, পুলিশ উদ্ধার করল লাশ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
প্রতিকি ছবি
কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার কেরানীগঞ্জে হাত পা কাটা বস্তাবন্দী অবস্থায়  অজ্ঞাত এক লাশ উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। এ সময় নিহতের পরনে লুঙ্গি ছিল,তবে গায়ে কোন জামা ছিল না। প্রাথমিক ভাবে লাশটি (কিশোর) পুরুষ বলে ধারনা করা হচ্ছে।
সোমবার (১৭ জুন) দিবাগত রাত  আটটার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন শান্তা ইউনিয়নের বামনশুর নুরন্ডী হাউজিং এর ৪ নম্বর গেটের এক নম্বর প্লটের ভেতর থেকে লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাহাবুদ্দিন কবীর জানান,  কুকুরে একটি বস্তা টানাটানি করছে এমন অবস্থা  দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে অর্ধ গলিত অবস্থায় লাশটি উদ্ধার করেছি। লাশটির হাতপা কাটাঅবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে বেশ কয়েকদিন আগে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে বস্তাবন্দী অবস্থায় ফেলে দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews