1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৩ মে ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

অনুষ্ঠান চলাকালে হঠাৎ অসুস্থ ডেপুটি স্পিকার, পাবনা থেকে নেয়া হলো ঢাকায়

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি: নিজ নির্বাচনি এলাকা পাবনার বেড়ায় একটি অনুষ্ঠান চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু। এরপর জরুরি চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টারে করে ঢাকায় নেয়া হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বেড়ার আব্দুল খালেক স্টেডিয়াম থেকে নৌবাহিনীর হেলিকপ্টারে ডেপুটি স্পিকারকে ঢাকায় নেয়া হয়।

এর আগে, বেলা ১১টার দিকে বেড়া বিপিন বিহারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন তিনি। অনুষ্ঠান শেষে নিজ বাড়ি-সংলগ্ন নৌকা চত্ত্বরে বৃক্ষরোপণের জন্য প্রস্তুত নিচ্ছিলেন। এসময় তিনি হঠাৎ অসুস্থবোধ করেন‌ এবং হেলে পড়েন।

তাৎক্ষণিকভাবে তাকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কিছুটা সুস্থতাবোধ করায় পরে নিজ বাসায় নেয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে নৌবাহিনীর হেলিকপ্টারযোগে ঢাকায় নেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোরশেদুল ইসলাম বলেন, ‘দুপুরে একটি অনুষ্ঠান শেষে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এখন তিনি মোটামুটি সুস্থ আছেন, কিন্তু উনার হার্টের অবস্থা ততটা ভাল নয়। এজন্য সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়া হয়েছে।’

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews