1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৩ মে ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

দানশীল আবেদ এর ভাই রিকশা চালক

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪

মাদারীপুর: পরিবারের অবস্থা ছিল খুবই খারাপ। দুই বেলা দুমুঠো ভাত খেতে পারত না তার পরিবারের সদস্যরা। অভাবের কারণে আবেদ আলী ৫-৬ বছর বয়সেই ঢাকা চলে যান। এরপরে আবেদ কুলির কাজ করেছেন, রিকশা চালানোসহ শ্রমিকের কাজ করেছেন। পরবর্তীতে চালক হিসেবে চাকরি করেছেন। পাশাপাশি বিভিন্ন ধরনের ব্যবসা করতেন। আবেদ আলীর প্রশ্নফাঁস ও অবৈধ সম্পদের কথা শুনে তারা অবাক।

আবেদ আলীর কোটি কোটি টাকার সম্পত্তি হলেও ভাগ্য ফেরেনি ভাইদের। এমনকি ভাইদের কোনো সাহায্য-সহযোগিতা করেন না তিনি। বড় ভাই জাবেদ আলী এখনো দিনমজুরের কাজ করেন। এই কাজ করে ধারদেনা করে এক ছেলেকে ইতালি পাঠিয়েছেন। ছোট ভাই ছাবেদ আলী অটোরিকশার চালক। মোঝ ভাই আবেদ আলীর প্রশ্নফাঁসের ঘটনার পর সংবাদমাধ্যমকর্মীদের এড়িয়ে গেলেন দুই ভাই ও তাদের পরিবার।

মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান বলেন, ‘ইতিমধ্যে আমরা আবেদ আলীকে নিয়ে খোঁজ-খবর শুরু করেছি বিভিন্ন দপ্তরে। তার বৈধ কোনো সম্পদ আছে কি না এবং সেগুলোর সঠিকভাবে ক্রয় ও কর দেওয়া হয়েছে কি না, তার খবর নেওয়া হচ্ছে। পাশাপাশি আদালত থেকে যদি তার বিষয়ে কোনো আদেশ আসে, তাহলে আমরা তা নিয়ম অনুযায়ী বাস্তবায়ন করব।’

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews