1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

সারাদেশে আন্দোলনে নেমেছে সাধারণ শিক্ষার্থীরা,সড়ক ও রেলপথ অবরোধ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
ছবি: সংগৃহীত

ডেস্ক নিউজ: চলমান কোটা সংস্কারের দাবিতে রাজধানীসহ সারাদেশে আন্দোলনে নেমেছে সাধারণ শিক্ষার্থীরা। যার অংশ হিসেবে সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করেছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) শিক্ষার্থীরা। এতে দুটি ট্রেন আটকা পড়েছে এবং মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে বলে জানা যায়।

মঙ্গলবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০ থেকে চট্টগ্রামের কুমিরা রেলওয়ে স্টেশন ও মহাসড়কে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করে আইআইইউসির শিক্ষার্থীরা। এতে শত শত সাধারণ শিক্ষার্থী যোগ দেয়। সেখানে তারা কোটাবিরোধী নানা স্লোগান দিতে থাকেন।

এদিকে রেলপথ আটকের কারণে ঢাকা থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামমুখী সোনার বাংলা এক্সপ্রেস ও ঢাকা থেকে ছেড়ে যাওয়া কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছে। এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রায় ২০ কিলোমিটার এলাকায় দেখা দিয়েছে তীব্র যানজট।

এই বিষয়ে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার শফিকুল ইসলাম বলেন, কুমিরা এলাকায় শিক্ষার্থীদের আন্দোলনের কারণে দুটি ট্রেন আটকা পড়েছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গেছেন।

বারআউলিয়া হাইওয়ে পুলিশের ওসি খোকন চন্দ্র ঘোষ জানান, মঙ্গলবার সকাল থেকে ছাত্ররা মহাসড়কে অবস্থান নিয়ে আন্দোলন করছে। তবে তারা কোনো গাড়ি ভাঙচুর করেননি। পুলিশ ও প্রশাসন সতর্ক রয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews