1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

অনির্দিষ্টকালের জন্য জাবি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৭ জুলাই, ২০২৪

নিজস্ব সংবাদদাতা: চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জরুরি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্বিবদ্যালয় বন্ধের ঘোষণা দেয়া হয়েছে। এমন সিন্ধান্তে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রেজিস্ট্রার ভবন ভাংচুর করে শহীদ মিনার চত্বরে অবস্থান নিয়েছে। এসময় পুলিশও শিক্ষার্থীদের সামনে মুখোমুখি অবস্থান করতে দেখা গেছে।

বুধবার দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান বিশ্ববিদ্যালয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেন। ঘোষণা শোনার সাথে সাথে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রেজিস্ট্রার ভবন ভাংচুর শুরু করেন।

এদিকে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ভবনে সকাল ১০টায়  সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা রেজিস্ট্রার ভবনের সামনে জড়ো হতে থাকেন।

এদিকে সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ঐক্য পরিষদের শিক্ষকরা রেজিস্ট্রার ভবনে আসেন। এ সময় তারা শিক্ষার্থীদের আস্বস্ত করেন যে তাদের সাথে আছেন।

এ সময় শিক্ষক ঐক্য পরিষদের আহবায়ক অধ্যাপক মাফরুহী সাত্তার বলেন, ‘সিন্ডিকেট গতকাল সিদ্ধান্ত নিয়েছে হল বন্ধ করবে না। সিন্ডিকেটের সিদ্ধান্ত ৬ মাসের ভেতর পরিবর্তনের সুযোগ নেই। সুতরাং বন্ধ যদি দেওয়া হয় তবে তা বিশ্ববিদ্যালয়  এক্টের পরিপন্থী।’

এদিকে শিক্ষার্থীরা রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান করায় উপাচার্য ড. নুরুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অনেকে রেজিস্ট্রার ভবনের ভেতরে আটকা পরছেন। শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন, প্রশাসনের সিদ্ধান্ত মানি না, মানবো না।

E/i

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews