1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ

শেখ হাসিনার ৫শ কোটি ডলার আত্মসাতের বিষয়ে যা বললেন মিজানুর রহমান আজহারী

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

ডেস্ক নিউজঃ  সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে ৫০০ কোটি ডলার (৫৯ হাজার কোটি টাকা) আত্মসাতের বিষয়ে কথা বলেছেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী।

সোমবার (১৯ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আজহারী বিস্ময় প্রকাশ করে লেখেন, ‘একটি প্রকল্প থেকে ৫৯ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ! কল্পনা করা যায়? কিভাবে পারে এরা? এক জীবনে আরাম আয়েশের জন্য একজন মানুষের ঠিক কতো অর্থ প্রয়োজন? আরো কিছুদিন সময় পেলে, লুটপাট করতে করতে এদেশের মানুষকে এরা ফুটপাতে বসিয়ে ছাড়তো।’

এর আগে গত শনিবার (১২ আগস্ট) গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদনে উঠে আসে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ৫০০ কোটি ডলারের বেশি আত্মসাৎ করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রতিবেদনে তারা জানায়, মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে অর্থ-আত্মসাতের সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাট্রম। যাতে মধ্যস্ততা করেন তার ভাগ্নি টিউলিপ সিদ্দিক।

এতে বলা হয়, রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণে খরচ ধরা হয় এক হাজার ২৬৫ কোটি ডলার। প্রয়োজনের তুলনায় যা অনেক বেশি। যাতে মালয়েশিয়ার এক ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই বাজেট থেকে ৫০০ কোটি ডলার আত্মসাতের সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাট্রম। নিজের ভাগ্নি টিউলিপ সিদ্দিকের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে এ চুক্তি করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই মধ্যস্থতার বিনিময়ে পাচার করা অর্থের ৩০ শতাংশ পেয়েছেন টিউলিপ, শেখ রেহানা ও পরিবারের কয়েকজন সদস্য। ২০১৩ সালে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাতের সময় সঙ্গী হয়েছিলেন টিউলিপ সিদ্দিক। গ্লোবাল ডিফেন্স কর্পের দাবি, সে সময় ঢাকা-মস্কোর বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তির মধ্যস্থতাও করেন তিনি।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews