1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

সাভারে নারীসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১ জুন, ২০২১

সাভারে মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেফতার

 

সাভারের বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালিয়ে নারীসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মাদক, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

মঙ্গলবার (১ জুন) দুপুরে প্রীজনভ্যানে করে অন্যান্য আসামিদের সাথে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এর আগে সাভারের আরাপাড়া ও বনপুকুর এলাকায় দিবাগত গভীর রাত থেকে ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে হেরোইন ও গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হল, সাভারের কামাল রোডের টুকু মিয়ার ছেলে রুহুল আমিন (২৩), একই এলাকার আবুল বাশারের ছেলে আকাশ আহমেদ (২১), বিনোদবাইদের আলমদিনা রোডের অলি মিস্ত্রীর ছেলে শাওন সিয়া (২০), মানিকগঞ্জের সিঙ্গাইর এলাকার জিন্নাত আলীর ছেলে কবির হোসেন (২০), সে সাভারের বনপুকুর এলাকায় ভাড়া থাকতো। এছাড়া ওয়াবদা রোডের সেলিম মিয়ার ছেলে হৃদয় (২২)। একই এলাকার লবণ মিয়ার ছেলে গোলাম রাব্বী (২৩) ও তারা সবাই মাদক ও ছিনতাইয়ের সাথে জড়িত বলে প্রাথমিকভাব জানা গেছে।

অন্যদিকে সাজেদা বেগম(৪০) নামে এক ছদ্মবেশী পাগলীকে গ্রেফতার করা হয়েছে। কিশোর গ্যাংয়ের সদস্যদের কাছে মাদক সরবরাহ এবং তাদের সহায়তায় মাদকের ব্যবসা করতেন তিনি।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তাহমিদুল জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সোমবার (৩১ মে) গভীর রাত থেকে আজ ভোর পর্যন্ত ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় নারীসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের তল্লাশী করে আড়াই হাজার পুড়িয়া হেরোইন ও আধা কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতার ওই নারী পাগলীর বেশে কিশোর গ্যাংয়ের সহায়তায় সাভারের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। পিনিক রাব্বী কিশোর গ্যাং লিডার তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা চলমান রয়েছে সাভার মডেল থানায়।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন জানান, সাত দিনের রিমান্ড চেয়ে গ্রেফতারদের দুপুরে আদালতে পাঠানো হয়েছে। মাদক ব্যবসা, ছিনতাইসহ তারা এলাকায় ত্রাসের সৃষ্টি করছিলো।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews