1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ

বন্যা শুরু থেকে বনার্তদের সহায়তা করছে আব্দুল মালেক ফাউন্ডেশন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

নিজস্ব সংবাদদাতাঃ ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে সৃষ্ট আকষ্মিক বন্যায় কয়েকটি জেলায় দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। পানিবন্দি হয়ে পড়েছে কয়েক লক্ষাধিক মানুষ। এমন বিপর্যয় মুহুর্তে বরাবরেরমত বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে আব্দুল মালেক শিকদার ফাউন্ডেশন।

রবিবার দুপুরে ফাউন্ডেশনের চেয়ারম্যান আসলাম সিকদারের নেতৃত্বে ও ব্যবস্থাপনা পরিচালক আবদুর রহমান সিকদার আকিল এর সার্বিক তত্ত্বাবধানে কেরানীগঞ্জের হাসনাবাদ থেকে প্রায় পাঁচশতাধিক বন্যা দুর্গত মানুষের জন্য শুকনো খাবার ঔষধ ও বোতলজাত বিশুদ্ধ পানি নিয়ে ফেনীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে একটি সেচ্ছাসেবী দল । দেশের দুর্যোগময় বিভিন্ন পরিস্থিতিতে আগে থেকেও আব্দুল মালেক সিকদার ফাউন্ডেশন কাজ করে চলেছে। করোনা কালীন সময় ছাড়াও সিডর আইলার মত ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে তারা বানভাসী মানুষের সাহায্যে এগিয়ে এসেছিল।

সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সশরীরে আন্দোলনে যোগদান করে ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রহমান আকিল। এর আগে গতকাল ৬ শতাধিক পরিবারের জন্য  শুকনো খাবার বিশুদ্ধ বোতলজাত পানি ও খাবার স্যালাইন পাঠান বর্নাত্যদের জন্য।

https://youtu.be/vj2w85zTuI4?si=PxJf47EyScY4CQdG

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews